স্টাফ রিপোর্টার:
মারামারি ঘটনাকে কেন্দ্র করে আজ (২০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে জেলার সকল লাইটেস শ্রমিক অনির্দিষ্টকালের কর্মবিরতির চলছে। শনিবার ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে হাফিজা খাতুন স্কুল মোড়ে জসিম খান (৪২), পিতা: মৃত জয়নাল খান, গ্রাম: শ্রীনাইনগর, কনকপুর, মৌলভীবাজার সদর—এর ওপর নেছার জুসের দোকানদারসহ ১০/১২ জন ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে জসিম খানের কপালে রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। এ ঘটনার পর কুসুমবাগ স্ট্যান্ড লাইটেস শ্রমিক-১২২৩ সমিতির শ্রমিক ও নেতৃবৃন্দ সদর হাসপাতালে উপস্থিত হয়ে কর্মবিরতির ঘোষণা দেন। শ্রমিকদের দাবি অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর কুসুমবাগ লাইটেস স্ট্যান্ডে সিএনজি শ্রমিকদের কর্তৃক নাইটের শ্রমিকদের ওপর হামলার ঘটনার জের ধরে আজকের মারামারির ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত ১৩ তারিখ হাফিজা খাতুন স্কুলের সামনে থেকে ৫ জনকে দেশি অস্ত্রসহ আটক করা হয়েছিল। আজকে সেই গ্রুপটাই মারামারি করেছে বলে আশেপাশের লোকজন জানিয়েছেন।।


















