মো. রুহুল আলম রনি ( স্টাফ রিপোর্টার ):
মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজানকে কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত করায় স্থানীয় মার্কেট ব্যবসায়ীদের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা মিজানুর রহমান মিজানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন তারা। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক ব্যবস্থাপনায় তার নেতৃত্বে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন ব্যবসায়ীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কে আর ফার্মেসির স্বত্বাধিকারী রাজন আহমেদ, আহমদীয়া ফার্মেসি লিমিটেডের স্বত্বাধিকারী সেলিম আহমদ, নিউ আল-ফালাহ কম্পিউটারের স্বত্বাধিকারী ও এমসিসিআই পরিচালক মোক্তাদির হোসাইন, লিজা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর সালাউদ্দিন সেলিম, নুরনাহার ফার্মেসির স্বত্বাধিকারী আহসানুল মজিদ রিপন, ফাত্তাহ ফার্মেসির প্রোপ্রাইটর হানিফ আহমদ রাজু, রিশাদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর শামীম আহমদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় উপস্থিত ব্যবসায়ীরা বলেন, কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ মৌলভীবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। মিজানুর রহমান মিজান ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট কর্তৃক মিজানুর রহমান মিজানকে মৌলভীবাজারের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এরপর তার এ মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মহলের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ব্যবসায়ীরা মিজানুর রহমান মিজানের নতুন দায়িত্বের সফলতা কামনা করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তার কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।


















