রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহসড়কের রাজনগর উপজেলার ধামাইপার ব্রীজে একটি তেলবাহী বড় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং ভেঙে ধামাইছড়ায় পড়ে যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।
বুধবার সকাল ৬ টার দিকে এই ঘটনা ঘটে।
পরবর্তীতে রাজনগর উপজেলা ফায়ার সার্ভিসের টিম এসে ১ জনকে জীবিত ও আরেকজনকে মৃত উদ্ধার করে। জীবিত ব্যক্তির অবস্থা আশষ্কাজনক থাকায় তাকে হাসপাতালে পাঠানো হয়।



















