স্টাফ রিপোর্টার:
গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।
শনিবার বাদ আসর শহরের দেওয়ানী জামে মসজিদ থেকে মিছিল বের হয়ে পশ্চিমবাজার গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা সেক্রেটারী মো: ইয়ামীর আলীর পরিচালনায় মিছিল পরিবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আমীর ইঞ্জিণিয়ার এম শাহেদ আলী।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহকারী সেক্রটারী শাহ আলাউদ্দিন, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা সেক্রেটারী মিছবাহুল হাসান।
গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের গণমিছিল



















