কুলাউড়া প্রতিনিধি :
জুলাই গনঅভূথান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান গতকাল বিকেল ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, সিনিয়র কৃষি কর্মকর্তা মো আবুল মাসুদ, কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খান,কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মোন্তাজিম প্রমুখ। পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহ সুলতান আহমদ টিপু, সদস্য সচিব মো সাইফুর রহমান, যুগ্ন আহবায়ক মাসুদ রানা, কুলাউড়া কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মৌসুম সরকার, জাসাস উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালমান হোসেন, কুলাউড়া কলেজ ছাত্রদলের আহব্বায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ন আহবায়ক শামীম আহমদ, যুগ্ন আহবায়ক সাইদুর রহমান নিশান,সাবেক যুগ্ন আহবায়ক মেহেদী হাসান খান, জুলাই যোদ্বা শেখ বদরুল হোসেন রানা,ছায়েম আহমদ লিংকন অনুষ্টানে উপস্তিত ছিলেন উপজেলা এনসিপির যুগ্ন আহবায়ক শাহ আলম সরকার, কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, সমবায় অফিসার সোনা মোহন বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা,পশু সম্পদ অফিসার নিবাস চন্দ্র পাল, নবীন চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, প্রেসক্লাব,কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, দৈনিক জনতা প্রতিনিধি সিপাউর রহমান, মো ইব্রাহিম আলী প্রমুখ।



















